×

রাজধানী

ভোটের ছুটি শেষে ঢাকামুখী মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

ভোটের ছুটি শেষে ঢাকামুখী মানুষ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি আজ শেষ হচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই রেল ও সড়কপথে রাজধানীমুখী যাত্রীচাপ বাড়তে দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন একের পর এক ঢাকায় পৌঁছাচ্ছে। অধিকাংশ ট্রেন সময়মতো চলছে। বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা বেশি থাকলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকাল থেকে ট্রেন চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী বেশির ভাগ ট্রেনে যাত্রী উপস্থিতি বেশি। তিনি আশা করেন, দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার চাপ আরো বৃদ্ধি পাবে এবং এটি রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরো পড়ুন : এক গ্রামেই হলেন তিনজন সংসদ সদস্য

সড়কপথেও একই চিত্র লক্ষ্য করা গেছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে যাত্রীসহ বাস ঢাকায় প্রবেশ করছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকামুখী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চযোগে ঢাকায় ফিরছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীচাপ অব্যাহত থাকবে।

আজ ছুটির দিন হওয়ায় রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। তবে রোববার অফিস-আদালত খুললে ব্যস্ত নগরী আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।

নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহণ স্বাভাবিক রয়েছে, এবং মোটরসাইকেল চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App