×

বিএনপি

মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে যাওয়ার আহ্বান ইশরাকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে যাওয়ার আহ্বান ইশরাকের

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। 

রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ইশরাক হোসেন এই সংগঠনের সভাপতি পদে রয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের সামনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে।

তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করছেন।

তিনি বলেন, একাত্তরের পর দেশে বিভিন্ন সময়ে একদলীয় শাসন ও দুঃশাসনের অভিযোগ ছিল, এর ফলে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য থেকে দেশ বারবার বিচ্যুত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ অন্যান্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করলো এনসিপি

ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করলো এনসিপি

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

সংসদে জামায়াত এমপি আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

গোলাম পরওয়ার জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App