×

ব্যবসা-বাণিজ্য

মেহেরপুরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সাফল্য

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

মেহেরপুরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সাফল্য

ছবি: কাগজ প্রতিবেদক

ফল ও সবজি উৎপাদনে সুখ্যাতি পাওয়া মেহেরপুরে এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে স্ট্রবেরি চাষ। ২০২৪ সালে প্রথম সল্প পরিসরে পরিক্ষামুলকভাবে চাষ করে সফলতা পেয়ে এবার বানিজ্যিকভাবে চাষ করেছেন মঞ্জরুল ইসলাম নামের এক ইঞ্জিনিয়ার।  

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম শখের বশে বাড়ির ছাদের ১০টি টবে স্ট্রবেরি চারা লাগিয়েছিলেন। ফলন ভালো হওয়ায় তিনি পরের বছর রাজশাহী টিস্যুকালচার থেকে বীজ সংগ্রহ করে দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। তিনি দেড় বিঘা জমিতে ৭ হাজার স্ট্রবেরি চারা রোপণ করেন। তার একেকটি গাছে ১৫ থেকে ২০টি স্ট্রবেরি হয়েছে।

ইতোমধ্যে তিনি দেড় শতাধিক চারা বিক্রি করেছেন। আর স্ট্রবেরি বিক্রির আশা করছেন ৫ লক্ষাধিক টাকার। এবার শীত দ্রুত শেষ হওয়ার ফলে ফলন কিছুটা কম হতে পারে। তারপর খরচ মিটিয়ে বেশ কিছু টাকা লাভ হবে বলে জানান মঞ্জুরুল। আগামীতে অন্তত আরও তিন লক্ষাধিক টাকার স্ট্রবেরি বিক্রির প্রত্যাশা করছেন।

স্ট্রবেরি চাষি মঞ্জুরুল ইসলাম বলেন, শখ থেকেই মূলত স্ট্রবেরি চাষ শুরু। পরে চাষটি বাণ্যিজিকভাবে করতে রাজশাহী টিস্যুকালচার থেকে চারা সংগ্রহ করে দেড় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করি। চারা কেনা, জমি প্রস্তত থেকে শুরু করে ফল পাওয়া পর্যন্ত দেড় বিঘা জমিতে সব মিলিয়ে আমার ২ লাখ টাকা খরচ হয়েছে। এতে আমি প্রায় দেড় লাখ টাকার চারা বিক্রি করেছি। প্রায় ৭ হাজার গাছ লাগানো আছে জমিতে। প্রতিটি গাছেই প্রায় ৩-৪শ গ্রাম ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, প্রতিদিন দেড় থেকে ২ মণ পর্যন্ত ফল সংগ্রহ হচ্ছে। প্রতি কেজি স্ট্রবেরি পাইকারি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা দরে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করা হচ্ছে তাই জেলার অনেকে আগ্রহ নিয়ে স্ট্রবেরি কিনছেন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গাছ থেকে নিয়মিতভাবে ফল পাওয়া যাচ্ছে। এটি শীতকালীন আবাদ। রোদের তাপমাত্রা বাড়লেই স্ট্রবেরি গাছ মারা যাবে এবং ফল দেওয়া বন্ধ হয়ে যাবে। 

স্ট্রবেরি ক্ষেতে কর্মরত শ্রমিক জিয়াউর রহমান বলেন, নতুন ফসল হিসেবে অনেক চাহিদা। প্রতিদিন সকাল-বিকেল স্ট্রবেরি তুলি। লাগানোর আগে জৈব সার দিয়ে জমি তৈরি করে নিতে হয়। পরে পোকার আক্রমণ হলে কীটনাশক স্প্রে করা হয়। 

মঞ্জুরুল ইসলামের এই সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন শীতকালীন এই বিদেশি ফল স্ট্রবেরি চাষে।

মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের স্কুল শিক্ষক জাব্বারুল ইসলান বলেন, বিদেশি ফল মেহেরপুরে চাষ হচ্ছে এটি খুব ভালো ব্যাপার। আমি নিজেই ১০০ টি চারা অর্ডার করেছি। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে লাগাবো। 

একই উপজেলার মানিকনগর গ্রামের হোটেল ব্যাবসায়ী বেল্টু মিয়া বলেন, জেলাতে স্ট্রবেরি প্রথম চাষ হচ্ছে। ফলটি দেখতে লোভনীয় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। লাভজনক একটি ফসল। মঞ্জুরুল ভাইয়ের পরামর্শ নিয়ে আগামী শীতে আমিও এই চাষ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান জানান, মঞ্জুরুলের স্ট্রবেরি চাষ ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। দুর দুরান্ত থেকে মানুষ আসছে তার স্ট্রবেরির জমি দেখতে। অনেকেই আগ্রহ দেখাচ্ছে এটি চাষের।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা বলেন, মেহেরপুর কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এখানে উন্নতমানের ও বিদেশি ফল কৃষকরা চাষ করছেন। এখানকার কৃষকরা নতুন নতুন চাষে অনেক আগ্রহী। মুজিবনগরের মঞ্জুরুল ইসলাম দেড় বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছে। এই ফল অত্যন্ত পুষ্টিকর ও উচ্চমূল্যের একটি ফসল। তিনি বাজারমূল্য ভালো পাচ্ছেন। আশা করি জেলাতে আরও চাষ হবে। আমরা আগ্রহী অনেককেই পরামর্শ দিচ্ছি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App