×

বিএনপি

প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই এ জানিয়েছেন। তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কখন যাবেন, সেই সময়ের কথা জানাননি তিনি।

শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে বাসভবনে ফেরার সময় মঞ্চ থেকে নামছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সেই সময় মঞ্চ থেকে নামতে নামতে তিনি মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়াপল্টনে বসার কথা জানান।

এদিন প্রধান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তুলেন। ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের গুলি

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের গুলি

‘স্মার্ট কৃষি গড়তে সরকারের সমন্বিত মহাপরিকল্পনা’

‘স্মার্ট কৃষি গড়তে সরকারের সমন্বিত মহাপরিকল্পনা’

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ

বোরো মৌসুমে ফসল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ

বোরো মৌসুমে ফসল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App