×

বিএনপি

বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন তারা কেউ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করবেন না। পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটের বরাদ্দও তারা নেবেন না বলে জানিয়েছেন। 

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সিদ্ধান্ত জানান। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সে সময় সালাহউদ্দিন বলেছিলেন, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে তাদের প্রথম সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App