সুনামগঞ্জের ৫টিতেই বিএনপির জয়
মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ থেকে
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাওরের জেলা সুনামগঞ্জে নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ৫টি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এর মধ্যে ৪টি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন, জামায়াত প্রার্থীরা এবং ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী। জেলার ৫ আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হওয়ায় পুরো জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের আনন্দ, উল্লাসে হাওরের জেলাটি পরিণত হয়েছে উৎসবের জেলায়।
বিএনপি মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ১ লক্ষ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন, ৯২ হাজার ৯৬৬ ভোট, নেজামে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার পেয়েছেন ১ হাজার ১৮৪ ভোট। এই আসনটিতে গণভোটে, হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮১৩, না ভোট দিয়েছেন ৬৯ হাজার ৬৯৪ জন।
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা উপজেলা) বিএনপি প্রার্থী, নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন, ৬৩ হাজার ২২০ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস পেয়েছেন ১ হাজার ২৩২ ভোট। এই আসনটিতে গণভোটে, হ্যাঁ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০, না ভোট ৭০ হাজার ৮২৩টি। এদিকে জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী, শিশির মনির তৎক্ষণাৎ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিএনপি মনোনীত বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন।
* সুনামগঞ্জ- ৩ (শান্তিগঞ্জ- জগন্নাথপুর উপজেলা) আসনে, বিএনপি প্রার্থী এম কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, (বিএনপির বিদ্রোহী) আনোয়ার হোসেন ৪২ হাজার ২২৬ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী, মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী ১৪ হাজার ২০৩ ভোট, স্বতন্ত্র মো. মাহফুজুর রহমান খালেদ তুষার ২৩৭ ভোট, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ ৮৫৭ ভোট, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী (এবি পার্টি) সৈয়দ তালহা আলম, ৪ হাজার ৯৩৭ ভোট ও স্বতন্ত্র হুসাইন আহমেদ পেয়েছেন, মাত্র ১ শত ৭৭ ভোট। এই আসনে গণভোটে, হ্যাঁ ভোট ৯৩ হাজার ২৭৪ জন ও না ভোট দিয়েছেন ৪৫ হাজার ৪১৯ জন।
এদিকে সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিধন্ধি, জামায়াত প্রার্থী মো. সামছ উদ্দিন পেয়েছেন, ৭৫ হাজার ৭৭৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন, ২৬ হাজার ৩০৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. নাজমুল হুদা পেয়েছেন, ১ হাজার ৭৮৯ ভোট। এই আসনে, গণভোটে হ্যাঁ ভোট ১ লক্ষ ২৩ হাজার ৮২৯ এবং না ভোট দিয়েছেন, ৫৩ হাজার ৯১৮ জন।
সুনামগঞ্জ- ৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার উপজেলা) বিএনপি প্রার্থী, কলিম উদ্দিন আহমদ মিলন ১ লক্ষ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী, জামায়াত প্রার্থী, আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, ১ লক্ষ ২ হাজার ১২১ ভোট, খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, ২ হাজার ২৭৮, জাতীয় পার্টির প্রার্থী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১ হাজার ৫২৪ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী, মো. আজিজুল হক পেয়েছেন ৪ শত ৩৩ ভোট। এই আসনটিতে, গণভোটে হ্যাঁ দিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯২৪ এবং না ভোট দিয়েছেন ৭৬ হাজার ৫৩০ জন ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার ৭২০টি কেন্দ্রে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬ থেকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের (ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া) সম্মেলন কক্ষের নির্বাচনী কন্ট্রোলরুমে, জেলার ১২ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল আসতে শুরু হলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়, বিএনপির নেতাকমীর্দের উচ্ছ্বাস।
জানা যায়, জেলার ১২ উপজেলার মধ্যে, ৮টি উপজেলাই দুর্গম হাওর বেষ্টিত। এই জেলার ৫টি সংসদীয় আসনে, ২০ লক্ষ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে, তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, জেলার ৫টি আসনে, ৭২০টি ভোটকেন্দ্র এবং ভোটদানকক্ষ ছিল, ৪ হাজার ২৫০টি। ৫টি আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে,১৪ হাজার ১৪৬ জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।
এদিকে সুনামগঞ্জ-১ আসনে ৩ হাজার ৮ শত ৫, সুনামগঞ্জ-২ আসনে ১হাজার ৭শত ১৯, সুনামগঞ্জ-৩ আসনে ৩হাজার ২শত ১৮, সুনামগঞ্জ-৪ আসনে, ৩ হাজার ৭শত ৮৬ জন, সুনামগঞ্জ-৫ আসনে, ৫হাজার ৫শত ৫৯ জন ভোটার, নিজ এলাকা ও দেশের বাহিরে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
