×

বরিশাল

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় আরো ২ শিশু মারা গেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছর হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত  বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন।

জানা যায়, মৃত দুই শিশুর একজন বরিশালের বানারীপাড়া উপজেলার চার মাস বয়সী হুজাইফা এবং অপরজন বরগুনার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আবদুল্লাহ। তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৩ জন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৪১৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এতে পুরো বিভাগজুড়ে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, মার্চ মাসে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও বর্তমানে তা কিছুটা কমতির দিকে রয়েছে। তবে রোগীর চাপ এখনো বেশি থাকায় হাসপাতালগুলোতে চাপ অব্যাহত রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হামের চিকিৎসা ও প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং টিকার কোনো সংকট নেই। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রমও চালানো হচ্ছে। তবুও রোগীর সংখ্যা বেশি থাকায় চিকিৎসা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

কালবৈশাখির তাণ্ডব ৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App