×

বরিশাল

সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ সময় সংসদ বয়কট করা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি বিরোধী দলকে কারণ ছাড়াই ওয়াকআউট না করার আহ্বান জানান।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের রাজনৈতিক অধিকার হলেও রাজনৈতিক উদ্দেশ্য পূরণে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। এ সময় হত্যা, গুম, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, বিগত সময়টি জাতীয় জীবনের জন্য অন্ধকার অধ্যায় ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যা টিকিয়ে রাখা জরুরি।

তিনি বলেন, জনগণ যেন অবাধ নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি ও দল নির্বাচন করতে পারে, সেটিই গণতন্ত্রের মূল লক্ষ্য।

সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে স্পিকার বলেন, বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দিতে হবে। একই সঙ্গে বিরোধী দলকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একসঙ্গে আন্দোলন করেছে, তাদের ঐক্য বজায় রাখা প্রয়োজন। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরশাসনের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সেই স্বপ্ন দ্রুতই বাস্তবে রূপ নেবে।

সভায় বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

দিনের আকাশে জিলকদের চাঁদ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো

সরকার ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App