×

বরিশাল

বরিশালে মাহফিলের লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

বরিশালে মাহফিলের লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

ছবি : ভোরের কাগজ

বরিশালের চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলে আসা একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামের লঞ্চটি রাতে জোয়ারের সময় নদীতে বালুর বস্তার ওপর উঠে যায়। পরে বুধবার (১ এপ্রিল) দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।

এখনও কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থা উদ্ধার কার্যক্রম তদারকি করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আরো পড়ুন : কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App