×

বরিশাল

গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Icon

সঞ্জয় কুমার পাল, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ছবি: কাগজ প্রতিবেদক

পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্যারেড, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ায় মধ্য দিয়ে বৃহস্পতিবার  (২৬ মার্চ)  বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি সরকার, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপি'র আহবায়ক  মোঃ জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান মৃধা, সুধীর কুমার দাস (বীর প্রতীক)।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বেপারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খাঁ, স্বপ্নীল বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামাত প্রমূখ। 

এর আগে ওই দিন সকালের সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত অস্থায়ী স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপ‌র উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্যারেড, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দগন ওই প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। #            

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ডিপ স্টেট’ ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিলো

আসিফ মাহমুদ ‘ডিপ স্টেট’ ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিলো

‘সংঘাত নয়, সংলাপে সমাধান করতে হবে’

জামায়াত সেক্রেটারি ‘সংঘাত নয়, সংলাপে সমাধান করতে হবে’

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

প্রধান প্রকৌশলী ‘বিশেষ অতিথি’, শিক্ষকদের অনুষ্ঠান বয়কট

শাবিপ্রবি প্রধান প্রকৌশলী ‘বিশেষ অতিথি’, শিক্ষকদের অনুষ্ঠান বয়কট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App