×

বরিশাল

ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম

ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি: কাগজ প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও ‘জুলাই যোদ্ধা’ রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজাপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নেতা মো. জাহিদুল ইসলাম, বিএনপি নেতা হায়দার সিকদার, হেমায়েত উদ্দীন খান, আসাদুজ্জামান অপু খান, প্রজন্ম দলের ঢাকা উত্তর শাখার আহ্বায়ক আনোয়ার মৃধা এবং রানার বোন খুকুসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা দাবি করেন, পূর্বেও আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং তার দুই ভাই গুমের শিকার হন। বর্তমানে যশোর জেলার বাসিন্দা রিনি খাতুন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে রাজাপুর থানায় যে মামলা দায়ের করেছেন, সেটিও একই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে রানা হাওলাদার ঢাকা ও রাজাপুরে সক্রিয় ভূমিকা পালন করেন। সরকার পরিবর্তনের পর তিনি নিজ এলাকায় নির্মাণ সামগ্রীর ব্যবসা শুরু করেন। একটি প্রতিপক্ষ মহল তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই এই মামলা করেছে বলে তাদের অভিযোগ।

রানা হাওলাদারকে একজন মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে, যার মধ্যে হরতালও থাকতে পারে। মানববন্ধন থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App