×

আওয়ামী লীগ

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। ছবি : সংগৃহীত

কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি দেড় মাস বয়সী সন্তানসহ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে মানবিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

মানবিক বিবেচনায় জামিন পাওয়া শিল্পী বেগমের (৩৭) একটি দেড় মাস বয়সী শিশুসন্তান রয়েছে। এর আগে বিস্ফোরক আইনের মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। আদালতে শুনানি শেষে বিচারক মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি জানান, আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দেন। 

এর আগে রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরো পড়ুন : সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে অভিযোগ ওঠে, ওই ঘটনার জেরে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে অজ্ঞাতনামা ১২০-১৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে তার বাসায় হামলা চালায় এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ভাঙচুর করে।

আবেদনে বলা হয়, ওই ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। পাশাপাশি বোমা বিস্ফোরণ ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে তার সম্পৃক্ততার বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App