×

আওয়ামী লীগ

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পিয়াসকে গ্রেপ্তার করা হয়। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, আদালতে হাজির করার পর ১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App