×

এশিয়া

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৪৫ পিএম

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

ছবি : সংগৃহীত

আফ্রিকা সফরকে কেন্দ্র করে তাইওয়ান ও চীনের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তের সফরকে ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র ভাষাগত পাল্টাপাল্টি শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। চীন প্রেসিডেন্ট লাইকে ‘ইঁদুর’ বলে আখ্যা দিয়েছে। যার জবাবে তাইওয়ান চীনা কর্মকর্তাদের ভাষাকে ‘মাছের ব্যাপারীর মতো অশালীন’ বলে কঠোর সমালোচনা করে।

ইসওয়াতিনির রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট লাই চিং–তে বলেন, তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ার পূর্ণ অধিকার রাখে এবং কোনো রাষ্ট্র সেই অধিকার বাধাগ্রস্ত করতে পারে না।

তিনি অভিযোগ করেন, এই সফরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল বেইজিং। একই সময়ে চীন এই সফর নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানায় এবং লাইকে উদ্দেশ করে অবমাননাকর ভাষা ব্যবহার করে তাকে ‘রাস্তায় দৌড়ানো ইঁদুরের মতো’ বলে উল্লেখ করে।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে দ্বীপটির স্বাধীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অধিকারকে অস্বীকার করে। অন্যদিকে তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বেইজিং নিয়মিতভাবে অন্যান্য দেশকে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে থাকে।

আরো পড়ুন : ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো পাকিস্তান

তাইপেইয়ের দাবি, গত মাসে ভারত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশকে চাপ দিয়ে প্রেসিডেন্ট লাইয়ের বিমান চলাচলের ওভারফ্লাইট অনুমতি বাতিল করেছিল চীন। ওই সফরের মূল উদ্দেশ্য ছিল ইসওয়াতিনিতে রাজা মাসাওয়াতির সিংহাসনে আরোহণের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করা।

বর্তমানে মাত্র ১২টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, যার মধ্যে ইসওয়াতিনি অন্যতম। প্রায় ১৩ লাখ জনসংখ্যার এই দেশে শনিবার গোপনে পৌঁছান প্রেসিডেন্ট লাই, এবং তিনি ইসওয়াতিনি সরকারের একটি বিমানে সেখানে যান।

তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, সম্ভাব্য বাধা এড়াতে আন্তর্জাতিক কূটনীতিতে ‘আগে পৌঁছে পরে ঘোষণা’ কৌশল গ্রহণ করা হয়েছে।

এদিকে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর দাবি করে, লাই ‘গোপনে’ ইসওয়াতিনিতে প্রবেশ করেছেন এবং তার সফর নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করে। জবাবে তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, প্রেসিডেন্ট লাইয়ের বিদেশ সফরের জন্য বেইজিংয়ের কোনো অনুমতির প্রয়োজন নেই এবং চীনা কর্মকর্তাদের ভাষা ‘অশালীন ও অগ্রহণযোগ্য’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

সারজিস আলম ‘ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি না হয়’

২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি ২০২৬–২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App