×

মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:২৬ পিএম

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গত কয়েক দশকের কর্মকাণ্ডের কারণে ইরান এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি। খবর শাফাক নিউজের।

রোববার (৩ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও সামরিক হামলার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরান যদি কোনো ‘অসদাচরণ’ করে, তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী কঠোর পদক্ষেপ নেবে।

ইরানের পক্ষ থেকে ১৪ দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। এতে অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান।

আরো পড়ুন : ইরান ইস্যুতে কূটনীতিতেই জোর রাশিয়ার

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন নৌ-অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ পথ বর্তমানে অনেকাংশে ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।

এদিকে ইরান হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জন্য একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এতে ইসরায়েলি জাহাজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ‘শত্রু’ দেশের জাহাজের ওপর সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত, বাঁচার জন্য পুকুরে ঝাঁপ

চালক ছিলেন ঘুমে, সহকারী চালাচ্ছিলেন গাড়ি

দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত চালক ছিলেন ঘুমে, সহকারী চালাচ্ছিলেন গাড়ি

স্যান্ডেলের ভেতর ১৫০০ পিস ইয়াবা, পুলিশের হাতে ধরা

স্যান্ডেলের ভেতর ১৫০০ পিস ইয়াবা, পুলিশের হাতে ধরা

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App