×

এশিয়া

যেসব কারণে জাপানিদের ওজন বাড়ে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

যেসব কারণে জাপানিদের ওজন বাড়ে না

ছবি : সংগৃহীত

থলথলে চর্বি বা অতিরিক্ত ওজন, জাপানিদের মধ্যে এমন চিত্র খুব কমই দেখা যায়। বিশেষ করে জাপানি নারীদের ছিপছিপে গড়ন, উজ্জ্বল ত্বক ও সুস্থ চুল অনেকের নজর কাড়ে। তাদের ওজন সহজে বাড়ে না, এটি কেবল প্রচলিত ধারণা নয়, পরিসংখ্যানেও তার প্রমাণ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, জাপানে স্থূলতার হার মাত্র ৩ থেকে ৪ শতাংশ। বিপরীতে ভারতে স্থূলতার হার প্রায় ২৫ শতাংশ, অর্থাৎ প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন স্থূলতায় ভুগছেন।

বিশ্বে স্থূলতা নিয়ন্ত্রণে জাপানিরা এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন। তবে তারা কঠোর ডায়েট মেনে চলেন, এমন নয়। বরং নিয়মিত খাবার গ্রহণ করেই তারা ওজন নিয়ন্ত্রণে রাখেন, অনুসরণ করেন কিছু স্বাস্থ্যকর অভ্যাস।

‘হারা হাচি বু’: ৮০ শতাংশ পেট ভরলেই বিরতি

জাপানিদের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো ‘হারা হাচি বু’ অর্থাৎ পেটের প্রায় ৮০ শতাংশ ভরলেই খাওয়া বন্ধ করা। খাবার যতই সুস্বাদু হোক না কেন, তারা অতিভোজন এড়িয়ে চলেন। এই সংযমই ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।

ছোট থালায় পরিমিত খাবার

জাপানিরা সাধারণত ছোট থালা বা বাটিতে খাবার খান। ভাত, সবজি, মাছ সবই তাদের খাদ্যতালিকায় থাকে, তবে পরিমাণে কম। শুধু পরিমাণ নয়, ক্যালোরির ভারসাম্যও তারা গুরুত্ব দেন। প্রতিদিনের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট সঠিক অনুপাতে রাখেন।

ধীরে, ভালো করে চিবিয়ে খাওয়া

সময় নিয়ে খাওয়া তাদের আরেকটি অভ্যাস। দীর্ঘ সময় না খেয়ে থাকা যেমন ক্ষতিকর, তেমনি তাড়াহুড়ো করে না চিবিয়ে খাওয়াও অস্বাস্থ্যকর। জাপানিরা অল্প করে খাবার মুখে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খান। এতে একদিকে হজম ভালো হয়, অন্যদিকে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে।

প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা

তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় টাটকা সবজি, মাছ ও মৌসুমি ফলের প্রাধান্য থাকে। প্যাকেটজাত খাবার, কোমল পানীয় বা জাঙ্ক ফুড খুব কমই দেখা যায়।

গরম পানিতে স্নান

জাপানিরা সাধারণত গরম পানিতে স্নান করেন। গবেষণায় দেখা গেছে, এতে শরীরে ‘হিট শক প্রোটিন’ তৈরি হয়, যা বিপাকক্রিয়া সক্রিয় করতে সহায়তা করে এবং চর্বি কমাতে ভূমিকা রাখতে পারে।

‘হাই-ইনটেনসিটি ইন্টারভাল ওয়াকিং’

খাওয়ার পরপরই বিশ্রাম নেওয়ার বদলে জাপানিরা হাঁটাহাঁটি করেন। তাদের জনপ্রিয় একটি পদ্ধতি হলো ‘হাই-ইনটেনসিটি ইন্টারভাল ওয়াকিং’। প্রথমে ৫-১০ মিনিট ধীরে হাঁটা (ওয়ার্ম আপ), এরপর ৫-১০ মিনিট দ্রুত হাঁটা, তারপর আবার ধীরে হাঁটা, এই চক্র অন্তত ২০-৩০ মিনিট চালিয়ে গেলে অতিরিক্ত ক্যালোরি ঝরে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিমিতি, নিয়মিত শরীরচর্চা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, এই কয়েকটি অভ্যাসই জাপানিদের কম স্থূলতার মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App