×

দুর্ঘটনা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৫

ছবি : ভোরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বুধবার ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। নিহতরা হলেন সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। একই ঘটনায় নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫) আহত হন। তাঁদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ছয়জন আরোহী বাড়ি ফিরছিলেন। মহাসড়কে উল্টো পথে পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের স্বজনেরা জানান, তাঁরা মতলবের বেলতলী এলাকার একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আরো পড়ুন : ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

এর আগে ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজারসংলগ্ন ইউটার্নে আরেকটি দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)।

ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় ইবনে তাইম নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

নীলফামারীতে জ্বালানি সংকট, কালোবাজারে বাড়ছে দৌরাত্ম্য

নীলফামারীতে জ্বালানি সংকট, কালোবাজারে বাড়ছে দৌরাত্ম্য

টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App