×

দুর্ঘটনা

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:১০ এএম

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

আরো পড়ুন : ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাসে বেশ কিছু যাত্রী ছিলেন। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও একজন যাত্রী নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক থানায় হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App