×

দুর্ঘটনা

বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়ক-এর বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে।

নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের এক সিএনজি চালক কয়েকজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজিটি বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : ফলাফল চ্যালেঞ্জ করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশা থাকায় সড়কে কিছু দেখা যাচ্ছিল না। কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পারায় সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিএনজি ও ভটভটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, লালপুর থেকে একটি সিএনজি পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App