×

আবহাওয়া

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত

দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরো পড়ুন : পহেলা বৈশাখে ‘মঙ্গল’ নামেই ধানমন্ডিতে শোভাযাত্রা

এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিন (১৪ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে ঢাকায় বর্তমানে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

র‌্যাবের ডিজি ‘অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন’

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের, প্রয়োজনে লড়াইয়ের হুঁশিয়ারি

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সংগীত জগতের স্বর্ণালী অধ্যায়ের নক্ষত্রের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App