×

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নৈশভোজে গুলি করা ব্যক্তি সম্পর্কে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

ট্রাম্পের নৈশভোজে গুলি করা ব্যক্তি সম্পর্কে যা জানা গেল

ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে গুলি ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গুলি করা ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং লস অ্যাঞ্জেলসের তোরেন্স এলাকায় থাকেন। জানা গেছে, তিনি পেশায় একজন শিক্ষক।

সামাজিকমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যালেন ‘সি২ এডুকেশন’ নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। প্রতিষ্ঠানটি মূলত শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ও টিউটরিং সেবা দিয়ে থাকে। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবেও নির্বাচিত করা হয়েছিল।

আরো পড়ুন : প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি বেশ মেধাবী। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ২০২৪ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সিএনএন আরো জানায়, তিনি ২০২৪ সালের অক্টোবরে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসকে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।

এদিকে হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে দেখা যায় তাকে হাত বেঁধে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প পাকিস্তান সফর বাতিলের পর পরবর্তী পদক্ষেপ কী?

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ট্রাম্প পাকিস্তান সফর বাতিলের পর পরবর্তী পদক্ষেপ কী?

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি  ২৮

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App