×

তথ্যপ্রযুক্তি

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

বিটিআরসির প্রধান কার্যালয়ের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে থেকে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল মোবাইল ফোন মার্কেট বন্ধ থাকবে। 

রবিবার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তিনি জানান, এনইআইআর সংক্রান্ত সকল জটিলতা নিরসনে বিটিআরসিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

লস অ্যাঞ্জেলেসে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

হাসপাতালের কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

সহজ উপায়েই ঘরে আনুন বৈশাখের রঙিন আবহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App