×

সামাজিক মাধ্যম

ভাইরাল ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

ভাইরাল ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে তাকে এক ব্যক্তির দিকে আঙুল উঁচু করে কথা বলতে দেখা যাওয়ায় এ নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ব্যাখ্যা দেন মুসাদ্দিক।

তিনি শুরুতেই লিখেছেন, ছড়িয়ে পড়া স্থিরচিত্র দেখে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি যারা ইচ্ছাকৃতভাবে ছবিটি কেটে অপপ্রচার করছেন, তাদের সমালোচনা করেন।

মুসাদ্দিক জানান, ঘটনাটি একটি কনফারেন্স রুমের ভেতরের। সেখানে উপস্থিত সবাইকে বসতে বলা হয়েছিল এবং সংশ্লিষ্ট শিক্ষকও বসা অবস্থাতেই ছিলেন। তবে ভাইরাল হওয়া ছবির সময় প্রক্টর শিক্ষক বারবার উপাচার্যের কাছে বার্তা নিয়ে যাওয়া-আসা করছিলেন, যার কারণে তিনি দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন।

আরো পড়ুন : জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

তার ভাষ্য অনুযায়ী, ওই সময়ের একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেটি ক্রপ করে শুধুমাত্র তার অংশটি প্রকাশ করা হয়েছে। কনফারেন্স রুমে অন্যরাও বসা অবস্থায় ছিলেন।

মুসাদ্দিক বলেন, বৈঠকে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। শিক্ষকরা সাংবাদিকদের বাইরে রাখতে চাইলেও তারা চাইছিলেন আলোচনাটি সাংবাদিকদের সামনে হোক, যাতে দেশের মানুষ বিষয়টি জানতে পারে। এ বিষয় নিয়েই প্রক্টরের সঙ্গে তাদের আলোচনা চলছিল।

মুসাদ্দিক উল্লেখ করেন, প্রক্টর বারবার উপাচার্যের কাছে গিয়ে তাদের বার্তা পৌঁছে দিচ্ছিলেন এবং সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে ফিরে আসছিলেন। এই প্রক্রিয়া কিছু সময় ধরে চলার মধ্যেই কোনো এক মুহূর্তের দৃশ্য থেকে ছবিটি নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, আগের দিনের এক হামলার কারণে তার শরীরে ব্যথা ছিল, ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর ছিল। তারপরও তিনি দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছেন।

শেষে তিনি বলেন, শিক্ষকদের প্রতি তার সম্মান সম্পর্কে তার বিভাগের শিক্ষকদের কাছ থেকেই জানা যেতে পারে। নিজের কাছে তিনি সৎ আছেন বলেও উল্লেখ করেন এবং অপপ্রচারে তিনি বিচলিত নন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘরের মাঠে বায়ার্ন বাধা পেরোনোর চ্যালেঞ্জ পিএসজির

চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে বায়ার্ন বাধা পেরোনোর চ্যালেঞ্জ পিএসজির

৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

কালবৈশাখির তাণ্ডব ৯৬ ঘণ্টা বিদ্যুৎহীন শেরপুরের অর্ধশতাধিক গ্রাম

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: উপদেষ্টা

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

‘প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App