×

টালিউড

১২ বছর পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:৩১ এএম

১২ বছর পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী

দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

টালিউডের অন্যতম সফল জুটি হিসেবে দেব ও শুভশ্রী গাঙ্গুলি দর্শকদের উপহার দিয়েছেন বহু সিনেমা। ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমও গড়ে উঠেছিল। তবে সে সম্পর্কে ভেঙেও গিয়েছে।

দীর্ঘ এক যুগ তারা একসঙ্গে পর্দার সামনে দাঁড়াননি। তবে খুশির সংবাদ অবশেষে ফিরছে দেব-শুভশ্রী জুটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে আগামী ১৪ আগস্ট বড় পর্দায় একসঙ্গে আসবেন দেব-শুভশ্রী। 

শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রী দুজনেই।

আরো পড়ুন : আমি তো শাশুড়ি হয়ে গেছি: শ্রাবন্তী

জানা যায়, ‘ধূমকেতু’ সিনেমাটি বেশ কয়েক বছর আগের। ২০১৫ সালের শেষ দিকে শুটিং শুরু হয়েছিল। নানা কারণে এটি আটকে যায়। দীর্ঘ বাধা পেরিয়ে শেষমেশ সিনেমাটি মুক্তি পাচ্ছে। 

ভিডিও বার্তায় দেব ও শুভশ্রী বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে বড় পর্দায়।’

তবে ভিডিও বার্তায় দেব-শুভশ্রীর দেখা মিললেও একসঙ্গে দু'জনকে দেখা যায়নি। কখনও ক্যামেরার ক্যানভাসে ফুটে উঠেছে শুভশ্রীর মুখ, আবার কখনও ধরা দিয়েছেন দেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

মুক্তিযুদ্ধমন্ত্রী আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App