×

সিলেট

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

ছবি: কাগজ প্রতিবেদক

ঈদুল ফিতরের ছুটিতে পাহাড়-অরণ্য ও জলরাশি দেখতে প্রকৃতির টানে সিলেটে ছুঁটে আসছেন পর্যটকরা।  গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল সোয়াম্প ফরেস্টের পাশাপাশি কোম্পানিগঞ্জের সাদা পাথর দেখতে মানুষের ঢল নেমেছে।  ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ এখন অবস্থান করছেন আধ্যাত্মিক রাজধানী ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে।

যান্ত্রিক জীবনের হাহাকার আর ইট-পাথরের দেয়াল ঘেরা ব্যস্ততা থেকে মুক্তি পেতে মানুষের চিরকালীন আশ্রয় প্রকৃতি। আর সেই প্রকৃতির অবারিত সৌন্দর্য যখন পাহাড়, নদী আর চা-বাগানের মিতালিতে ধরা দেয়, তখন তাকে উপেক্ষা করা দায়। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে প্রকৃতির সেই অমোঘ হাতছানিতে সাড়া দিয়ে পর্যটন নগরী সিলেটে নেমেছে পর্যটকদের অভাবনীয় ঢল। মালনিছড়া চা-বাগানের সবুজ গালিচা থেকে শুরু করে জাফলংয়ের পাথুরে নদী সবখানেই এখন পর্যটকদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এখন আক্ষরিক অর্থেই তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দি এবং রাতারগুল সোয়াম্প ফরেস্টের পাশাপাশি কোম্পানিগঞ্জের সাদা পাথরে নেমেছে মানুষের জনসমুদ্র। মেঘালয় পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে আসা পিয়াই

পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পাহাড়, নদী আর চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ হতে হাজারো মানুষ ছুটে এসেছেন এখানে। বিশেষ করে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। 

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে হারানো। ঈদুল ফিতরের লম্বা ছুটি পেয়ে পর্যটন নগরী সিলেটে এখন উৎসবের আমেজ। মালনিছড়া থেকে জাফলং—সবখানেই এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল সোয়াম্প ফরেস্টের পাশাপাশি কোম্পানিগঞ্জের সাদা পাথরেও নেমেছে মানুষের ঢল। সীমান্তের ওপার থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি আর পাথরের ঢেউ বিমোহিত করছে ভ্রমণপিপাসুদের।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেছেন, পর্যটকদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা সহ ১৫ জেলায় আবারও জালানী তেল সংকট

খুলনা সহ ১৫ জেলায় আবারও জালানী তেল সংকট

রায়হান রাফী ও তমা মির্জা, প্রেমের পথের নতুন মোড়

রায়হান রাফী ও তমা মির্জা, প্রেমের পথের নতুন মোড়

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাঁড়িয়ে বিচার চাইলেন মা

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাঁড়িয়ে বিচার চাইলেন মা

বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত, যাচাই প্রক্রিয়া আরো কঠোর হবে

বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত, যাচাই প্রক্রিয়া আরো কঠোর হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App