×

সিলেট

মাধবপুর পৌরসভা: সামান্য বৃষ্টি হলেই পানি বন্দি

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর ( হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

মাধবপুর পৌরসভা: সামান্য বৃষ্টি হলেই পানি বন্দি

ছবি: কাগজ প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুর পৌর সভা প্রথম শ্রেনীর পৌরসভা হলেও কার্যত প্রথম শ্রেনীর নাগরিক সেবা থেকে বঞ্চিত নাগরিকরা। সামান্য বৃষ্টি হলেই অনেক রাস্তা তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। 

পৌর  কার্যালয়ের ঠিক পিছনেই আবাসিক এলাকার বাসিন্দাদের নেই চলাচলের রাস্তা।  সামান্য বৃষ্টি হলে হাটার রাস্তাও চলাচলের উপযুক্ত থাকে না। রাস্তা নির্মানের জন্য স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসক বরাবর আবেদন করলেও এখন পর্যন্ত কোন প্রতিকার হয়নি।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, পৌর সভার ৭ নং ওয়ার্ড ( উপজেলা পরিষদ)  এর পিছনের অংশের বাসিন্দারা এক যুগ যাবত অবহেলিত চলাচলের জন্য নেই রাস্তা ও পয়ঃনিষ্কাশন এর ব্যবস্থা।

ওই এলাকার বাসিন্দারা পুর্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন রাস্তা ব্যবহার করে চলাচল করলেও ২০০০/ ২০২১ সালে উপজেলা প্রশাসন তাদের নিরাপত্তার কারন দেখিয়ে ওয়াল নির্মান করলে উপজেলা পরিষদের পিছনে গড়ে উঠা আবাসিক এলাকার বাসিন্দারা সমস্যায় পড়ে। পরবর্তীতে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের সুবিধার্তে সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিম এর বাড়ির নিকট থেকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের দিক দিয়ে  সদর হাসপাতাল যাওয়ার রাস্তা পর্যন্ত একটি সরু রাস্তা নির্মান করা হয়।

রাস্তাটি সরু ও সংস্কার না হওয়ায় এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পাড়ে না। তাছাড়া রাস্তাটি নিচু হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে চলাচলের উপযোগী থাকে না। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেছেন।

মাধবপুর পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,  পৌর সভার নাগরিকদের সেবা প্রদান করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা চেষ্টা করছি সকল সমস্যা সমাধান করার। এই রাস্তাটি উন্নয়ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App