×

দক্ষিণ আমেরিকা

কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।

সোমবার (২৩ মার্চ) পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

শহরটির মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখন পর্যন্ত আমরা ৩৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরো বাড়তে পারে।

পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক বিবৃতিতে জানান, নিহত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

আরো পড়ুন : বলিভিয়ায় ব্যাংক-নোট বহন করা সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

কলম্বিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি থেকে এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা অন্তত ৮০ জনে পৌঁছাতে পারে।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল মার্কিন সমরাস্ত্র ও যুদ্ধযান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের বিমান। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, বিমানটি উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পরই বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

তিনি আরো বলেন, বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং এর চালকেরা ছিলেন যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App