×

রংপুর

চাচার হাতে ভাতিজার খুন

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

চাচার হাতে ভাতিজার খুন

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আখতারুজ্জামান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল)সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সাথে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত আখতারুজ্জামানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচা আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App