×

রংপুর

মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, আটক ৩

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, আটক ৩

ছবি: সংগৃহীত

নীলফামারীতে মায়ের পরকীয়া সম্পর্কের জেরে তার প্রেমিককে গলা কেটে হত্যা করেছে আলামিন নামের এক যুবক। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।  

নিহত মতিউল (৪৫) ইসলাম ওই এলাকার হামিদ হোসেনের ছেলে। পরিবারে তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক আলামিন পলাতক থাকলেও তার বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে নিহত মতিউল ইসলাম একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলে সাহের বানু পুনরায় তার সংসারে ফিরে আসেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আলামিনের সঙ্গে মতিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন তার কাছে থাকা তামাক কাটার কাস্তি দিয়ে মতিউলের গলায় কোপ দেন। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত আলামিন পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা একরামুল হক, মা সাহের বানু এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করেছে পুলিশ।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App