×

রংপুর

ঝড়ে বিদ্যুতের লাইন ছিড়ে নারীর মৃত্যু, আহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

ঝড়ে বিদ্যুতের লাইন ছিড়ে নারীর মৃত্যু, আহত ৪

ছবি: সংগৃহীত

রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সিটি পুলিশ রফিকুল ইসলাম।

নিহত কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন, নিহতের স্বামী সাইফুল, কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগম।

সিটি পুলিশ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলা বৃষ্টিসহ ঝড়ে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে থাকে। সকালে কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে পরিবারের বাকী সদস্যরা আসলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। 

এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App