×

রংপুর

ঝড়ে গাছচাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

ঝড়ে গাছচাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে প্রথমে বৃষ্টি শুরু হলেও সময়ের সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এর সঙ্গে ছিল প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজ ঘরে একাই অবস্থান করছিলেন।

প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’ গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাছের নিচে চাপা পড়েন। ঘর থেকে বের হওয়ার সুযোগ না পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন : থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশকে মারধর, জামায়াত নেতা গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রায় ২ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ চলাচল স্বাভাবিক

প্রায় ২ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ চলাচল স্বাভাবিক

ফের কমলো স্বর্ণের দাম, যে দরে বিক্রি হচ্ছে আজ

ফের কমলো স্বর্ণের দাম, যে দরে বিক্রি হচ্ছে আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App