×

রাজশাহী

বাস দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, আহত ১০

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

বাস দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, আহত ১০

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল প্রায় ১১টায় উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App