×

রাজনীতি

বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর যুবলীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর যুবলীগ নেতার মৃত্যু

সাইদুর রহমান বাবু

নাটোরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর সাইদুর রহমান বাবু (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইদুর সদর উপজেলার দরাপপুর গ্রামের মৃত মতিন মাস্টারের ছেলে। ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন তিনি।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন দলটির নেতা সাইদুর ও তার ভাইদের বাড়িঘরে হামলা হয়। তখন থেকে তিনি ও তার তিন ভাই আত্মগোপনে ছিলেন। গত ৩০ অক্টোবর দুপুরে স্থানীয় একটি বাড়ি থেকে সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। পরে আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সাইদুরকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করছি।

এ বিষয়ে কথা বলতে জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেনের মোবাইল ফোনে কল করলেও রিসিভ করেননি তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মারধরের বিষয়টি সে সময় আমাদের কেউ জানায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার কথা। আমরাও অপেক্ষায় রয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App