×

কবিতা

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

Icon

বেনজির আহমেদ জুয়েল

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

বেনজির আহমেদ জুয়েলের কবিতাগুচ্ছ

পরম্পরা
কাঠবিড়ালির নরম স্বপ্ন-চশমা চোখে দিয়ে
তালাশ করে চলেছি-
আমার স্বদেশ, আমার মাতৃভূমি...।
আমার পিতৃপুরুষের পাতার কুঠির, 
শিউলি-বকুলের গন্ধমাখা হরিৎ উঠোন,
মায়ের শৈশব শৈশব হরিহর নদীর ছলছল মায়া।

পুণ্ড্রের ভাঙা ইট ছুঁলেই পাই
প্রাগৈতিহাসিক কুমোরের মৃন্ময়ী গন্ধ,
ধানের ফসিলে জেগে থাকা চাষার ঘাম,
পল্লী রমনীর চরকার সুতো কাটার প্রাচীন শব্দ।

সময়ের ভাঙা-গড়ার নিবিড় স্রোতে
আমরা হয়ে উঠি গাঙ্গেয় পলি, অবিনাশী বাংলা,
আমরা হয়ে উঠি হাজার বছরের পরম্পরা...

আমার দেহের প্রতিটি ধমনী,
প্রতিটি শিরা উপশিরায় বয়ে যায়
পদ্মা মেঘনা যমুনার একই স্রোতধারা।


কর্পোরেট সময়
কর্পোরেট থালায় থালায় সাজানো 
ইলিশ প্রভাত,
হিজলের লাল ফ্যাকাসে মলিন।
মরিচের অভিমানে ছন্নছাড়া 
পান্তা সময়, 
নিখোঁজ আমাদের রাখালিয়া দিন।

ভেসে গেছে ঘাসফড়িং দুপুর
মেঘলা বিকেল
দুষ্টু ঘুড়িগুলোর ফেরা হয় না।
বারো মাসে তেরো পার্বণ
কর্পোরেট সময়
শুধু মাটির সাথে কথা হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কে এই দীনেশ ত্রিবেদী

কে এই দীনেশ ত্রিবেদী

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App