×

জাতীয়

ব্যবসায়ী হত্যা মামলায় কারামুক্ত এসপি ইমন

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১৮ পিএম

ব্যবসায়ী হত্যা মামলায় কারামুক্ত এসপি ইমন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। 

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয়েছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যা মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App