×

জাতীয়

হাম ও উপসর্গে একদিনে আরো ১০ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

হাম ও উপসর্গে একদিনে আরো ১০ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে এবং ৪ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৮ শিশু।

এদিকে সংক্রমণের হারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এর মধ্যে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

চলন্ত বাসে আগুনে একজনের মৃত্যু

চলন্ত বাসে আগুনে একজনের মৃত্যু

কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, একদিনে ভর্তি আরও ১১ শিশু

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, একদিনে ভর্তি আরও ১১ শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App