×

জাতীয়

চাঁদার দাবিতে তালা ঝুলল কারখানায়, বেকার হওয়ার পথে শত শত কর্মী

Icon

মাহফুজ খান

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

চাঁদার দাবিতে তালা ঝুলল কারখানায়, বেকার হওয়ার পথে শত শত কর্মী

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ এ অবস্থিত একটি পোশাক কারখানায় চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিচয়ে কিছু লোকজন মাসিক চাঁদা দাবি করে আসছিল এবং তা না দেওয়ায় কর্মচারীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীনের বরাত দিয়ে জানানো হয়, নতুন নিয়োগ পাওয়া শ্রমিকরা বিশেষ করে হুমকির মুখে পড়েছেন। অভিযোগে বলা হয়, তাদের ওপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে এবং কারখানায় আগুন দিয়ে হত্যার পরিকল্পনার ভয় ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে অনেক শ্রমিক চাকরি ছেড়ে চলে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির দাবি, প্রায় আড়াই বছর ধরে কারখানাটি চালু রয়েছে এবং এর আগে বিভিন্ন পক্ষকে চাঁদা দিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তবে বর্তমানে মাসিক তিন লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে, যা দিতে অপারগ হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়, কারখানার সুপারভাইজার শাহ আলমকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। গত ২৫ মার্চ সকালে একদল লোক কারখানায় লুটপাটের চেষ্টা চালায়, তবে সেখানে বিদেশি প্রকৌশলী উপস্থিত থাকায় এবং ভিডিও ধারণের কারণে তারা সরে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন পুলিশ সহায়তা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। হামলার আশঙ্কা অব্যাহত থাকায় প্রায় ৯০ জন শ্রমিকের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা-এ অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

ইসমাইল বাঘাই ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

নিরাপত্তা ইস্যুতে কার্যকর পথে ইউক্রেন ও উপসাগরীয় দেশগুলো

নিরাপত্তা ইস্যুতে কার্যকর পথে ইউক্রেন ও উপসাগরীয় দেশগুলো

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App