×

জাতীয়

হেলিকপ্টারে করে ঢাকার পথে এসপি নাজির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

হেলিকপ্টারে করে ঢাকার পথে এসপি নাজির

ছবি: সংগৃহীত

নিজ সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খাঁন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। তবে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (সোমবার) দুপুরের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে রাজধানী ঢাকায় পাঠানো হয়। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে বাথরুমে পড়ে গিয়ে এসপি গুরুতর আহত হন। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বলেন, ‘তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

ঝরাফুলের পিতা

দিভাষ কৃষ্ণ বিশ্বাসের ছোটগল্প ঝরাফুলের পিতা

জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

রাকসু জিএস জাতীয় ইস্যু আড়াল করতে ফেক স্ক্রিনশট সামনে আনা হয়েছে

ঘুম-নির্ঘুম

নিয়াজ জামান সজীবের লেখা ঘুম-নির্ঘুম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App