×

জাতীয়

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

আইপিএল প্রচার বন্ধে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত এখনো বহাল

ছবি: সংগৃহীত

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যা সঠিক নয়। আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেইসঙ্গে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদ লিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App