×

জাতীয়

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ধারণ করে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কের একটি হোটেলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। এতে জাতিসংঘে নিযুক্ত প্রায় ১৫০ দেশের স্থায়ী প্রতিনিধি, সংস্থাটির সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী । তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত মানবিক সহায়তার বিষয় তুলে ধরেন।

আরো পড়ুন : বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা অতিক্রম করে জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে।

অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মলগ্ন নয়, বরং এটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক।

এর আগে সকালে মিশনের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্টজনদের বাণী পাঠ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App