×

জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা আর নেই

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।

৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

আরো পড়ুন : তেলের ডিপোতে শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের কাছে বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সরকারের কাছে বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ

কৃষি জমিতে পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ

র‌্যা‌বের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ

র‌্যা‌বের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App