×

জাতীয়

যেসব জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

যেসব জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার (২৩ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আর ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App