×

জাতীয়

প্রধানমন্ত্রী কোথায় করবেন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

প্রধানমন্ত্রী কোথায় করবেন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়?

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, এ উপলক্ষে বড় ধরনের কোনো সংস্কার নয়, মূলত রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলছে।

গত আগস্টের গণঅভ্যুত্থানের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর ঐতিহ্যগত সরকারি বাসভবন হিসেবে গণভবনের ব্যবহার বন্ধ রয়েছে।

আরো পড়ুন: ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন নির্ধারণের চিন্তা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে এসব স্থানের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় এটি সুবিধাজনক বলে মনে করছে সংশ্লিষ্টরা।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা, হাইজিনিক ওয়াশসহ ছোটখাটো সংস্কার কাজ চলছে। সিলিংয়ের কিছু পুরনো অংশেও মেরামত করা হচ্ছে।

তিনি বলেন, বড় কোনো সংস্কারের প্রয়োজন নেই এবং দুই সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ করা সম্ভব হবে।

এরই মধ্যে যমুনায় দুই দফায় ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এতে দেশি-বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন। ঈদের আনুষ্ঠানিকতা শেষে যমুনাকেই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন হিসেবে ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবনকে স্মৃতি জাদুঘর করা হয়। ফলে সেখানে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ আর নেই। এর আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে গণভবন ব্যবহার হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, সেই সরকারের প্রধান উপদেষ্টার জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন দেখা হয়েছিল।

তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট পেরিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। যমুনা থেকে কার্যালয় ও সচিবালয় দুটিরই দূরত্ব কাছাকাছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুরে ৭ গ্রামে ঈদ উদযাপন

শেরপুরে ৭ গ্রামে ঈদ উদযাপন

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

রংপুরসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদ উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App