×

জাতীয়

মির্জা ফখরুল

হাসিনা ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

হাসিনা ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন শেখ হাসিনা- যা রীতিমতো ফৌজদারি অপরাধ। গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো, ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনও অনুশোচনা ছিল না।

রবিবার (৮ মার্চ) দুপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আরো পড়ুন: শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অন্য আদালতে

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড় দশকে অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছেন। শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। গুম হওয়া পরিবারের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করা হবে।

তিনি জানান, গুম ও খুনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সহায়তা দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক।

অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির গুম হওয়া নেতা পারভেজ হোসেনের মেয়ে হৃদীর স্মৃতিচারণে পুরো মিলনায়তনে থাকা অনেকেই অশ্রুসিক্ত হয়ে পরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App