×

জাতীয়

প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান মোহন রায়হান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান মোহন রায়হান

ছবি: কবি মোহন রায়হান

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কবি মোহন রায়হান। তবে মর্যাদাপূর্ণ পক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকেই এই পুরস্কার নিতে চান তিনি।

রবিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই কথা জানান জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান।

তিনি অনুরোধ করেন, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন তিনি পুরস্কার গ্রহণ করতে পারেন; আর তাতে তারিখ পরিবর্তন করলেও প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণ হওয়া উচিত বলে মত দেন তিনি।

পুরস্কারের অর্থ কোনও অসচ্ছল কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে দানের কথাও জানান তিনি।

মোহন রায়হান জানান, ‘রাষ্ট্র পুনর্গঠনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের মতবিনিময় হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দুই দফা আলোচনা হয়।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমাদের একটাই চাওয়া, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। ভালো কাজে উৎসাহ ও ভুল হলে সমালোচনার সুযোগ থাকবে, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতেই পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মোহন রায়হান জানান, পুরস্কারের অর্থ তিনি নিজে গ্রহণ করবেন না। তা সামর্থ্যহীন সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সহায়তায় ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

কবি মোহন রায়হান বলেন, পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কার করা জরুরি। প্রক্রিয়াটি স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর ও সর্বজনগ্রাহ্য হওয়া উচিত, যেন ভবিষ্যতে কোনও বিতর্ক বা স্থগিতাদেশের পরিস্থিতি তৈরি না হয়।

উদাহরণ টেনে মোহন রায়হান বলেন, প্রখ্যাত কবি শামসুর রাহমানকে ঘিরেও এক সময় স্বাধীনতা পুরস্কার নিয়ে বিতর্ক হয়েছিল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে গণভবনে ডেকে সম্মান জানান। সেই উদারতার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান কবি মোহন রায়হান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App