×

জাতীয়

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:২২ পিএম

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে, সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। আগামী ৫ জুন থেকে ছুটি শুরু। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App