×

ময়মনসিংহ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, জামায়াত কর্মী কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, জামায়াত কর্মী কারাগারে

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ)  বিকালে মুক্তাগাছা থানার পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। জানা গেছে, তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী।

এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক জানান, ‘আজিজুল হক দায়িত্বশীল কোনও পদে না থাকলেও তাদের সমর্থক। তিনি অশিক্ষিত মানুষ। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টটি অসাবধানতাবশত কিংবা অন্য কেউ শেয়ার দিতে পারে বলে আজিজুল তাদের জানিয়েছেন।’

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘মুক্তাগাছা থানার পুলিশ আজিজুল হক নামে একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, একটি পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ছবিসহ পোস্ট করা হয়। সেটি আজিজুল হক নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ আজিজুলকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার থেকে গ্রেফতার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষুব্ধ একজন এ নিয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

যে ৪ বিষয় কখনোই বলবেন না আপনার জীবনসঙ্গীকে

যে ৪ বিষয় কখনোই বলবেন না আপনার জীবনসঙ্গীকে

রামেকে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

রামেকে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App