×

ময়মনসিংহ

মাটির নিচ থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

মাটির নিচ থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচের ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাম্প মালিকের বাসার ভিতরে মাটির নিচে দুটি ট্যাংকি ও দুটি গাড়িতে জ্বালানি মজুদ পাওয়া যায়।

অভিযানে অবৈধভাবে মজুদ রাখা চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুতকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস যাবত তিনি এসব জ্বালানি মজুদ করে আসছিলেন।

দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান কালে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম প্রমুখ।

এর আগে গত রাতে জেলার হালুয়াঘাটে অভিযান চালিয়ে আরো ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

দ্য ওয়াশিংটন পোস্ট তলানিতে নামছে মার্কিন অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

ইসরায়েলি হামলায় পাঁচজন লেবানিজ প্যারামেডিক নিহত

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

মার্কিন-সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় যুক্তরাষ্ট্র-ইরাক একাট্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App