×

ময়মনসিংহ

সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

Icon

দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ভাসমান সেতু ভেঙে ডুবে নিহত ৫ শিশুর দাফন সম্পূর্ণ হয়েছে। 

রোববার (২২ মার্চ) সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মোহাম্মদ মিহাদ (১২), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)। ভাসমান ব্রিজ ভেঙে পানিতে ডুবে  ৫শিশুর মৃত্যু হয়।

জানাগেছে, গতকাল শনিবার বিকেলে ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় পাঁচটি শিশু। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় গতকাল রাতে একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতেই পরিবারের কাছে নিহত শিশুদের লাশ হস্তান্তর করা হয়। আজ রোববার সকালে ডাকাতিয়াপাড়া, ঝালুরচর ও বেলতলী এলাকায় পৃথক জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ দুর্ঘটনার আনুষঙ্গিক কারণগুলোও খতিয়ে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App