×

গান

আই কে মিউজিক স্টেশন-এর ঈদ ধামাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

আই কে মিউজিক স্টেশন-এর ঈদ ধামাকা

ছবি: সংগৃহীত

ঈদে চমক নিয়ে আসছে 'আই কে মিউজিক স্টেশন'। ঈদ উপলক্ষে সিজন-৪ এ একসাথে শুটিং করেছেন ৩০টি গানের।  সম্প্রতি বিএফডিসির একটি ফ্লোরে জমকালো আয়োজনে এই শুটিং সম্পন্ন হয়। সিজন-৪ এ গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন অনেক শিল্পীরাও। যে গানগুলো ঈদ উপলক্ষে একের পর এক প্রকাশ করা হবে। 

শুধু তাই নয়, রয়েছে বিগ বাজেটের মিউজিক ভিডিওসহ আরো কয়েকটি গান। যে গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে আই কে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। 

সবগুলো গানের কথা লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার মুনসুর সানী। এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আইকে মিউজিক স্টেশনের চেয়ারম্যান এমদাদ খান এবং আই কে মিউজিক স্টেশনর পরিচালক ও একক গীতিকার মুনসুর সানী।

তারা বলেন, বাংলা গানকে ভালোবেসে প্রবাসে থেকেও আমরা অসংখ্য গান তৈরি করছি। এবারের ঈদেও সিজন-৪ এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু মিউজিক ভিডিওসহ গান তৈরি করেছি। ঈদে প্রকাশ হবে 'ওগো সখি' শিরোনামের একটি গান। এই গানটি নিয়ে বেশ আশাবাদী।   

আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ধারার গান উপহার দিতে। আমরা আশা করছি, আমাদের গানগুলো ব্যতিক্রম এবং গানগুলো শুনে শ্রোতাদের ভালো লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

কতদিন যুদ্ধ চলবে, যা জানালো ইরানের সেনাবাহিনী

কতদিন যুদ্ধ চলবে, যা জানালো ইরানের সেনাবাহিনী

মালয়েশিয়াগামী যাত্রীর লাগেজে মিললো ১২০ কেজি ওষুধ

মালয়েশিয়াগামী যাত্রীর লাগেজে মিললো ১২০ কেজি ওষুধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App